হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর সড়কে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা-কানসাট সড়কে ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে বৈফুল (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের বাসিন্দা বিসারত আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌডালা-কানসাট সড়কের বেনীচক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বৃদ্ধা বৈফুলকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে গিয়ে বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। ওই সময় বৃদ্ধা ভ্যান থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক জাইনুদ্দিন আটক রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা