হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে নিশি আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

শিশুটি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের বাসিন্দা লিপুন আলীর মেয়ে। গত ২২ আগস্ট মায়ের সঙ্গে নানার বাড়ি চাঁড়ালডাঙ্গা গ্রামে বেড়াতে এসেছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিশি আক্তার গত শনিবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা