হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজনের বাড়ি রাজশাহী। তাঁরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। 

আজ শনিবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ২৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৮ জন। বাকিরা আছেন বিভিন্ন ওয়ার্ডে। 

হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৭১। বর্তমানে ২৮৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন আর ছাড়পত্র পেয়েছেন ৩৩ জন। হাসপাতালে এখন রাজশাহীর ১২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২০ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৫ জন এবং কুষ্টিয়ার ১ জন রোগী ভর্তি আছেন। ২৪ ঘণ্টায় রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ২ জন ও পাবনার ১ জন রোগী ভর্তি হয়েছেন। 

রামেক হাসপাতালের করোনা ইউনিটে এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়। এ ছাড়া ১০ জুন আটজন, ৯ জুন আটজন, ৮ জুন আটজন, ৭ জুন সাতজন, ৬ জুন ছয়জন, ৫ জুন আটজন, ৪ জুন ১৬ জন, ৩ জুন নয়জন, ২ জুন সাতজন এবং ১ জুন সাতজন মারা যান।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা