হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভারত থেকে সিরাজগঞ্জে এল ১৬৫০ মেট্রিকটন পেঁয়াজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ এসে পৌঁছেছে সিরাজগঞ্জে। 

গতকাল রোববার ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে পেঁয়াজ আসে চুয়াডাঙ্গার দর্শনায়। সেখান থেকে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে আজ সোমবার সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছায়। 

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চল প্রতাপ কুমার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আজ সকাল ৯টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এই পেঁয়াজ। 

৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় পেঁয়াজবাহী ট্রেনটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি। 

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চল প্রতাপ কুমার জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ১৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার ঢাকার ১০০টি ডিলারের কাছে ১ হাজার টন পেঁয়াজ হস্তান্তর হবে। বাকি ৬৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে। এই পেঁয়াজ খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা