হোম > সারা দেশ > রাজশাহী

যুবদল-ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১২

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। নেতা-কর্মীরা বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। 

মিছিলে ছিলেন জেলা যুবদলের সদস্য আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্যসচিব রেজাউল করিম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ অন্য নেতা-কর্মীরা। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল বলেন, বিনা উসকানিতে পুলিশ অতর্কিতভাবে মিছিলের ওপর লাঠিপেটা করেছে। এতে তাদের অন্তত ১২ জন আহত হয়েছেন। 

তবে এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাঠিপেটা করা হয়নি। নেতা-কর্মীরা নিজেরাই বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা