হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি  

ফাতিন আলমাস অপূর্ব–দিদার হাসান। ছবি: সংগৃহীত

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ তিন দফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা। এ জন্য বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফাতিন আলমাস অপূর্ব এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদার হাসান।

তাঁদের বাকি দুটি দাবি হলো, স্বাধীন বিচারব্যবস্থার অধীনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকের বিচার এবং ৬ কিংবা ৩ মাস নয়, যত দ্রুত সম্ভব ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ফাতিন আলমাস। পরে তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেন দিদার হাসান।

আজ দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা দেন ফাতিন আলমাস। এতে তিনি লিখেছেন, ‘আমি ও আমার সঙ্গে যুক্ত হওয়া সহযোদ্ধা দিদারকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশে রওনা করলাম। গন্তব্য সচিবালয়। আমরা সেখানে অবস্থান করব এবং অনশন অব্যাহত থাকবে।’

অনশনের বিষয়ে জানতে চাইলে দিদার হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন করে আমরা ভেবেছিলাম রাজশাহী জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার থেকে সাড়া পাব এবং তাঁর কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেব। কিন্তু বিষয়টি যেহেতু শুধু রাজশাহীকেন্দ্রিক নয়, দেশকেন্দ্রিক; তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সচিবালয়ে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব। এ জন্য আমরা সচিবালয়ের উদ্দেশে রওনা হলাম।’

দিদার হাসান আরও বলেন, ‘আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ে অনশন করে যাব।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা