হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

কমিউটার ট্রেন-ট্রলির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন শত শত যাত্রী

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজশাহী-রহনপুরগামী কমিউটার ট্রেনের সঙ্গে ইটবোঝাই ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রায় শতাধিক যাত্রী। সংঘর্ষে রেলইঞ্জিনে ব্যাপক ক্ষতিসহ ট্রলি ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে রেল ইঞ্জিনের হাওয়া ভাকাম ভেঙে যাওয়ায় প্রায় এক কিলোমিটার দূরে এসে ট্রেনটি বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাবাড়ি স্টেশনের পাশে বন্ধুপাড়ামোড় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী নাইমা ইসলাম ও স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে কমিউটার ট্রেনটি বিকেল ৩টায় রহনপুর স্টেশনে আসছিল। পথে নাচোল উপজেলা গোলাবাড়ি স্টেশনের কাছে বন্ধুপাড়া রেলক্রসিংয়ে ইটবোঝাই ট্রলি পাড় হচ্ছিল। ওই সময় ট্রেনটি দ্রুতগতিতে আসার সময় ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইটবোঝাই ট্রলি ভেঙে চুরমার হয়ে যায়। পরে যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পাইকড়া এলাকায় এসে থেমে যায়। সেখানে তড়িঘড়ি করে যাত্রীরা নেমে যান।

ট্রেনের যাত্রী ও উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম বলেন, ‘ট্রেন ও ট্রলির সংঘর্ষে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে যাত্রীরা নেমে বিভিন্ন যানবাহনে বাড়ি ফিরে আসেন।

ট্রেনে দায়িত্বে থাকা রেলপুলিশ মাহবুব জানান, দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করা হয়।

কমিউটার ট্রেনের সহকারী চালক বুলবুল আহমেদ বলেন, ‘রহনপুর স্টেশনে আসার সময় ওই স্থানে হঠাৎ রেললাইনে ওপরে উঠে পড়ে ইটবোঝাই ট্রলিটি। এতে ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। অনেক যন্ত্রাংশ ভেঙে গেছে। হাওয়া ভাকাম ভেঙে যাওয়ার ট্রেনটি বন্ধ হয়ে যায়। রাজশাহী থেকে আরেকটি ইঞ্জিন আসলে ট্রেনটি গন্তব্যস্থল রহনপুর স্টেশনে পৌঁছাবে।’

রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, ‘কমিউনিটি ট্রেনটি বিকেলে ৫টায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে যাত্রীরা নির্ধারিত সময়ে যেতে পারেনি।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা