হোম > সারা দেশ > রাজশাহী

ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহীতে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫২)। তিনি নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি তাঁর ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ছাড়া আরও চারজনকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে একটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। আসামি তরিকুল ইসলামের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত ছিলেন না। তাই রাষ্ট্র তাঁর পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করেছিল। তাঁর পক্ষে লড়েছিলেন আইনজীবী মাহমুদুর রহমান রুমন। তিনি বলেন, ‘আসামি যেহেতু পরিবারের দুই সদস্যকে হত্যা করেন, তাই পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য আইনজীবী নিয়োগ করা হয়নি। রাষ্ট্রই আমাকে তাঁর পক্ষে নিযুক্ত করেছিল।’

রায়ে অসন্তোষ প্রকাশ করে মাহমুদুর রহমান রুমন বলেন, ‘আসামি খুন করেছেন, এটা ঠিক। কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল, তা করা হয়নি। অন্য আসামির মতোই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

মাহমুদুর রহমান রুমন আরও জানান, ঘটনার পর থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন আসামি তরিকুল ইসলাম। রায় ঘোষণার জন্য তাঁকে আদালতে হাজির করা হয়েছিল, পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা