হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রকি ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ধুনট শহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে বগুড়া আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২০২২ সালের ২৩ নভেম্বর স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে রকিকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী গ্রামের বাড়িতে তার চাচার পরিবারের সঙ্গে থাকে। তার বাবা একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন আর মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ২০২২ সালের ১০ নভেম্বর রাতে রকি ইসলাম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনার পর গত বছরের ২৩ নভেম্বর ধুনট থানায় রকির বিরুদ্ধে মামলা করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা