হোম > সারা দেশ > রাজশাহী

এইচএসসির ফল: রাজশাহীতে পাসের হার ৮১.২৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফল ঘোষণা করেন। 

ঘোষিত ফল অনুযায়ী, এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করেন। এবার ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন। আর জিপিএ-৫ পাওয়া ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন। 

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ২৫৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি। 

চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১। এর মধ্যে ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা