হোম > সারা দেশ > রাজশাহী

আতাইকুলায় মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় মো. আসিফ (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। চার মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহতের ছোট ভাই নীরব হোসেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়িতে খাওয়াদাওয়া করে ভাই কাছারপুরের একটি জলসায় যান। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরেননি। আজ সকালে খবর পেয়ে গঙ্গারামপুরে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। তাঁর গোপনাঙ্গও কাটা ছিল। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা