হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি বাঘা উপজেলায়।

র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ বৃহস্পতিবার সকালে নগরের কোর্ট এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব মামলাটির ছায়া তদন্ত করছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্ত কিশোরকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতে তুলবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা