হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

রাবি প্রতিনিধি  

পোশাক নিয়ে কটূক্তি এবং হামলার অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর মতিহার থানার পুলিশ আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজপারা থানার হর্টিকালচার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত দুজন হলেন বিশ্ববিদ্যালয়সংলগ্ন হ্যাটট্রিক ক্যাফের মালিক তন্ময় (২৮) ও তাঁর সহযোগী মিলন (৩৭)।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য ও মারধরের ঘটনায় মতিহার থানার পুলিশ তন্ময় ও মিলন নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অভিযুক্তদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গতকাল বুধবার ক্যাম্পাস থেকে পাশের কাজলা গেট এলাকায় যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে তন্ময় ও তাঁর সহযোগীরা কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। তখন দুই শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় অভিযুক্তরা তাঁদের মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সহায়তায় আহত দুজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। তাঁরা হলেন ইংরেজি বিভাগের ফারহান মাহমুদ এবং একই বিভাগের এক নারী শিক্ষার্থী।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা