হোম > সারা দেশ > বগুড়া

লোডশেডিংয়ে অতিষ্ঠ নন্দীগ্রামবাসী, সমাধানে লাগবে আরও সময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’ 

রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।

পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে। 

এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা