হোম > সারা দেশ > রাজশাহী

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাব না: হিরো আলম

বগুড়া প্রতিনিধি

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হাইকোর্টের আদেশে নির্বাচন করতে পেরেছি। ফলাফল নিয়েও বিচার চাইব হাইকোর্টে। আদালত ছাড়া আর কারও ওপর আস্থা নেই আমার।’

আজ বৃহস্পতিবার দুপুরে হিরো আলম বগুড়া জেলা নির্বাচন অফিসে যান। এ সময় তিনি বলেন, ‘আমি এখানে এসেছি প্রয়োজনীয় কাগজপত্র ওঠাতে। আমি হাইকোর্টে রিট করব। রিটার্নিং অফিসারের ওপর আমার আস্থা নেই। রিটার্নিং অফিসারের ঘোষণা করা ফলাফল আমি মানি না।’

উল্লেখ্য, গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলম কাহালু উপজেলার ফলাফলে এগিয়ে থাকলেও নন্দীগ্রামের ১০টি ভোট কেন্দ্রে ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এই আসনে ১৪ দল-সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা