হোম > সারা দেশ > রাজশাহী

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ভূমি কর্মকর্তা বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে জামায়াত নেতা ও মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে জড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক এ সংক্রান্ত চিঠি উপজেলা ভূমি কর্মকর্তাকে পাঠিয়েছেন। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তা এস. এম. রাকিবুল হাসান। তিনি বলেন, ‘জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার তাঁকে বরখাস্ত করা হয়। গতকাল শনিবার বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

বরখাস্ত হওয়া ভূমি কর্মকর্তার নাম—নজরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা