হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে পুলিশের বাধা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলকারীদের দাবি পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।

এসময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি মশাল মিছিলের আয়োজন করে। সন্ধ্যায় মিছিলটি মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হতে থাকে। এর কিছুক্ষণ পরেই পুলিশ মিছিলে বাধা দেয়, নেতৃবৃন্দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর পরে শাহরিয়ার আলম শান্ত, করিমুল হাসান, রিমন, রাশেদ, সৌরভ সরকার ও সোহাগ সরকারকে আটক করে পুলিশ। 

মিছিলে বাধা প্রদান করাকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওসার আলী কলিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ বাধা দিয়ে সেই অধিকার হরণ করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।‘ তিনি আটকৃতদের ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'তারা পূর্ব অনুমতি না নিয়েই মিছিল করার চেষ্টা করছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদেরকে নিবৃত করা হয়েছে।'

ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা