হোম > সারা দেশ > বগুড়া

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে লাশ উদ্ধারে আসা পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ আজ শুক্রবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজন গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। এটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, লাশের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই দিন ধরে নদীর পাশে শ্মশান এলাকা থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। আজ দুপুরে মাজেদা খাতুন নামের এক নারী ছাগল চরাতে এসে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মুখমণ্ডল আগুনে ঝলসে দিয়ে এখানে এনে ফেলে রাখা হয়। শরীর পচে বিকৃত হয়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পরিচয় শনাক্তের জন্য বগুড়া ও সিরাজগঞ্জের সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা