হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী শেখ গোলাম মুর্তুজা অভিকে (৩৩) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় আহত অভিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি কো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী।

নিহত শেখ মুর্তজা অভি শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাওয়ার ফুয়াদের ছেলে। তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, সন্ধ্যায় অভি শেরপুর উপজেলা পরিষদের পশ্চিমে এমএম স্মার্ট ওয়াশ অ্যান্ড অটো নামে একটি প্রতিষ্ঠানে মোটরসাইকেল ওয়াশ করার জন্য আসেন। এ সময় অন্ধকারে একদল যুবক রামদা ও ছুরি নিয়ে সেখানেই তাঁর ওপরে হামলা চালায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ২০ আগস্ট সন্ধ্যায় যুবলীগের নেতা এনামুল মোসলেমিন সোহাগকে (৩৬) ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২২ আগস্ট রাতে মুর্তজা কাউছার অভিকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, ছুরিকাঘাতে নিহত অভির শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা