হোম > সারা দেশ > বগুড়া

ধূমপান করতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় অভিমান করে সাহেদুজ্জামান সিয়াম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা ঘটে। 

সিয়াম ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

সিয়ামের স্বজন গাজীউল হক জানান, কিছুদিন ধরে সিয়াম ধূমপান করতে শুরু করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে ধূমপান করতে নিষেধ করে। এতে অভিমান করে সিয়াম সোমবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। 

সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, পরিবারের ওপর অভিমানে সিয়াম আত্মহত্যা করেছে। নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা