হোম > সারা দেশ > রাজশাহী

গানে গানে অ্যান্ড্রু কিশোরের জন্মদিন উদ্‌যাপন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গানে গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৭তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। নন্দন সাহিত্য একাডেমির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস। 

এ সময় শিখা বিশ্বাস বলেন, ‘অ্যান্ড্রু কিশোরের জন্মদিনে এত সুন্দর আয়োজন করায় নন্দন সাহিত্য একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবেই যুগ যুগ বেঁচে থাকবেন শিল্পী অ্যান্ড্রু কিশোর। পরকালে অ্যান্ড্রু কিশোরের শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্ড্রু কিশোরের বোনজামাই প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল ফিরোজ প্রমুখ। 

আলোচনা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, রাশেদুল ফিরোজ, সাউথিয়া জামান মিম, সোহেল মাহমুদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল অ্যান্ড্রু কিশোরের গানে। অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পীর জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের চকলেট উপহার দেওয়া হয়।

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। এ শহরেই তাঁর বেড়ে ওঠা। মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় তিনি মারা যান।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা