হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার দূরে পূর্ব জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ছগির প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। রোববার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা