হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে চালক নিহত

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে বলোরাম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এতে এক যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

অটোরিকশা চালক পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা। তিনি বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় অটোচালকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, অটোরিকশা নিয়ে চালক বলোরাম বামনেরবাসা এলাকা থেকে শিয়াল খোওয়া হাটের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি চাকলার হাট হলমোড় এলাকায় পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে এটি উল্টে যায়। এতে চালক বলোরাম অটোরিকশার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ