হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে সহযোগী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের বাস টার্মিনাল এলাকায় নিজ বাড়ি থেকে আবু তাহের (৫৭) নামে এক সহযোগী অধ্যাপকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকার হিঙ্গন রায় কবরস্থানপাড়ার নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। 

আবু তাহের জয়পুরহাটের মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে কলেজ চত্বরের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় জুতা পায়ে ওঠার অভিযোগ ওঠে আবু তাহেরের বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। আবু তাহেরের স্ত্রী নাদিরা বেগম একজন স্কুলশিক্ষিকা। তাঁদের দুই ছেলে রয়েছেন। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত রয়েছেন। 

উলিপুর সরকারি কলেজে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তাঁর পদোন্নতি ও বেতন কমানোসহ অন্যান্য সুবিধা বন্ধ করার নির্দেশ দেয় এবং তাঁকে বদলির আদেশ দেয়। রাষ্ট্র বাদী হয়ে মামলাও করে। এ নিয়ে মানসিক অস্থিরতা ও হতাশায় ভুগছিলেন তিনি। 

আবু তাহেরের স্ত্রী নাদিরা বেগম বলেন, ‘আজ সকালে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি। পরে তাঁকে খুঁজতে গিয়ে বাড়ির দ্বিতীয় তলার ফাঁকা ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।’

নাদিরা বেগম আরও বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ভালো মানুষ। মামলা নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।’ 

ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ