হোম > সারা দেশ > কুড়িগ্রাম

২০ বছরেও ঋণ পরিশোধ হয়নি, ব্যবস্থা নিতে নির্দেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রৌমারী আমলি) এই আদেশ বিআরডিবি কার্যালয়ে পাঠানো হয়।

বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালক মো. নূর হোসেন মিয়া আদালতের আদেশের অনুলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আদালত ও বিআরডিবি সূত্রে জানা গেছে, ২০ বছর আগে ২০০৪ সালে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কুড়িগ্রামের রৌমারী কার্যালয় থেকে পল্লী দারিদ্র্যবিমোচন কর্মসূচির (পদবিক) আওতায় ৯ হাজার টাকা ঋণ নিয়েছিলেন উপজেলার নওদাপাড়া গ্রামের আকবর আলী (৪৯) নামের এক সদস্য। এক বছরমেয়াদি সেই ঋণ গত ২০ বছরেও পরিশোধ করেননি তিনি। সুদ-আসলে সেই ঋণ দাঁড়িয়েছে ৪০ হাজার ৩০০ টাকায়। নোটিশ দেওয়া হলেও সেই টাকা পরিশোধ করেননি আকবর আলী।

সম্প্রতি আকবর আলীর কাছ থেকে ঋণের টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন বিআরডিবি রৌমারী শাখার মাঠ সংগঠক সিরাজুল ইসলাম শেখ। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি আকবর আলীর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার অভিযোগে সমন জারি করেন। একই সঙ্গে ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আনেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ