হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে নিখোঁজের পরদিন পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে নিখোঁজের পরদিন পুকুর থেকে প্রতিবন্ধী বৃদ্ধ আফাজ উদ্দিনের (৫৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার গোড়োল গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। 

আফাজ উদ্দিন গোড়োল গ্রামের মৃত আবুর উদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আফাজ উদ্দিনের একটি হাত অচল। গতকাল শুক্রবার দুপুরে নিজের পালিত একটি ছাগল খুঁজতে বাড়ির পাশের পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনার পর আজ শনিবার সকালে ওই পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। স্থানীয়দের ধারণা, পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে। 

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ