হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামে মদ্যপ অবস্থায় বিএনপির নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের মোল্লাপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতে সোপর্দ করলে জামিনে মুক্তি পান তাঁরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সামিউর রহমান হিরা, মাজেদুল ইসলাম তারা, তাপশ দাস, শাহিন, ছামিউল, আক্কেল, জাকির হোসেন, হেলালুর রহমান ও রিয়াজুল ইসলাম। তাঁদের মধ্যে সামিউর রহমান হিরা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এবং মাজেদুল ইসলাম তারা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, বিএনপি নেতা হিরার বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ৯ জনকে আটক করা হয়। পরে তাঁদের ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়।

ওসি নাজমুল আলম বলেন, ‘মঙ্গলবার রাতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক পরীক্ষা শেষে থানা হাজতে নেওয়া হয়। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ