হোম > সারা দেশ > রংপুর

বেরোবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ আব্দুল মোতালেব হোসাইন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (নবম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের একটি মেসে থাকতেন।

মোতালেবের বন্ধু ও মেসমেট নাজমুল হুদা নিমু বলেন, ‘মোতালেবসহ আমি গত শনিবার দুপুর পর্যন্ত মেসে ছিলাম। সে দুপুরে পার্ক মোড়ে খেতে গিয়ে আর ফিরে আসে নাই।’

মোতালেবের বাবা ছোমাদ মিয়া বলেন, ‘তাজহাট থানায় জিডি করেছি। এখনো ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে বেরোবি লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মোতালেব আমাদের সাবেক শিক্ষার্থী। তার নিখোঁজের খবর শুনে বেরোবি প্রক্টর ও পুলিশের সঙ্গে কথা বলেছি, থানাতেও গিয়েছিলাম। আমরা তার সিনিয়র-জুনিয়র-সবার সঙ্গে কথা বলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

যোগাযোগ করা হলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত খোঁজ মিলবে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ