হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী পারাপার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভারতের স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম ও উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ভারতের স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক ঢুকছে না। তবে বন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাপ্তাহিক ছুটিসহ দুই দিন বন্ধের পর আগামী শনিবার থেকে আবার ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতের স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলকভাবে যাত্রী কম আসছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ