হোম > সারা দেশ > পঞ্চগড়

সবার অবহেলায় বোদার নৌকাডুবির ঘটনা ঘটেছে: রেলমন্ত্রী

আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনা অবহেলার কারণে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঘাটে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।

আজ বুধবার বিকেলে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবিতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের মানুষ এত বড় নৌকাডুবির ঘটনা কখনো দেখেনি। এখানে প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের লোকও দেখেনি, ঘাটের লোকও দেখেনি। এটা একটা অবহেলার কারণ হিসেবে আমি দেখছি। ঘাটে যারা দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’

রেলপথমন্ত্রী বলেন, ‘যাত্রীদেরও অবহেলা আছে। মাঝিরও উচিত ছিল একসঙ্গে এত মানুষ নৌকায় না ওঠানো। আর যারা ঘাটের দায়িত্বে ছিল তাদেরও দায়িত্বের অভাব ছিল। যদি দায়িত্ব পালন করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কারা দায়িত্ব পালন করেছে আর কারা করেনি, তা খতিয়ে দেখার জন্য জেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’  

নুরুল ইসলাম সুজন আরও বলেন, স্বজনহারা পরিবারগুলোর জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে সবই করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসকের পক্ষে ২০ হাজার টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান থেকে ২৫ হাজার টাকা, ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা ও রেলপথমন্ত্রীর পক্ষে থেকে ৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ