হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের কাঞ্চন রেল জংশন স্থানে এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুল কুদ্দুস বিজোড়া ইউনিয়নের সাতাহার উত্তর বহলা গ্রামের শহীদ জাহের মোহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বিরলের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি কাঞ্চন জংশনে আসছিল। এ সময় আব্দুল কুদ্দুস রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

বিজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ