হোম > সারা দেশ > নীলফামারী

ফ্যানে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের জামাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম হাছানুর রহমান (৪৫)। তিনি ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, হাছানুরের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছিলেন। হাছানুরও তাঁকে কাজে সহযোগিতা করছিলেন। এ সময় একটি সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হন হাছানুর। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘ঘটনাটি একবারে মর্মান্তিক। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন হাছানুর।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ