হোম > সারা দেশ > গাইবান্ধা

প্রাইভেট কারে লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাইভেট কারে লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
মুক্তা আক্তার পাখি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদক কারবারি ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ