হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আজকের পত্রিকার সাফল্য কামনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আজ দুপুর সাড়ে ১২টায় একটি শোভাযাত্রা ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের ভিআইপি হল রুমে আলোচনা সভা হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি আজকের পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সাদ্দাম হোসেন সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, বিশাল রহমান, আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবন, পীরগঞ্জ প্রতিনিধি নুরুন নবী রানা, সাংবাদিক রেজওয়ানুল হক রেজু, আসাদুজ্জামান শামিম, সামসুজ্জোহা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা আজকের পত্রিকার জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর তাঁরা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদ্‌যাপন করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ