হোম > সারা দেশ > রংপুর

তিস্তার তীর থেকে লুঙ্গি মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ার সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় তিস্তা নদীর তীর থেকে লুঙ্গি মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নবজাতকের মরদেহ উদ্ধারের তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার রাতে তিস্তা নদীর তীরে নবজাতকের মরদেহ কেউ পুরোনো লুঙ্গি দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে এসে ফেলে দিয়েছে।

আজ সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, নবজাতকের বয়স আনুমানিক ৯ মাস হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ