হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভাতিজার রক্তাক্ত শরীর দেখে ফুফুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের কিশামত পুনকর গ্রামের এনামুল হক (৩০) নামের এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন একই গ্রামের রাশেদুল ইসলাম নামের এক তরুণ। গুরুতর আহত এনামুল হকের রক্তাক্ত শরীর দেখে তাঁর ফুপু মিনা বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন। 

ঘটনাটি গতকাল বুধবার রাতের। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সত্যতা নিশ্চিত করেছেন। রাশেদুল ইসলামকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনের জেরে বুধবার রাতে কিশামত পুনকর গ্রামের এনামুল হকের সঙ্গে একই গ্রামের রাশেদুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। এ সময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে সেখানেই সংজ্ঞা হারান মিনা বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, ‘ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে মিনা বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানতে পেরেছি। অভিযুক্ত রাশেদুলকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত এনামুলের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ