হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম তিন দিনের রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে আদালতে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ