হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে বাবা পয়ার উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আব্দুল জলিলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে অভিযুক্ত আব্দুল জলিলকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা-পুলিশের একটি দল। 

এ সময় তার ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে আব্দুল জলিল। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ার উদ্দিনকে বাঁচাতে চাইলে তাকেও আঘাত করেন জলিল। পরে পয়ার উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

পুলিশ জানায়, নিহত পয়ার উদ্দিনের স্ত্রী ও অভিযুক্ত জলিলের মা জুলেখা বেগম বাদী হয়ে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামের জনৈক নজরুলের বাড়ি থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার বাবার ওপর হামলার অভিযোগ ‘স্বীকার’ করেছে। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।

ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জলিল পলাতক থাকলেও তাকে দ্রুততর সময়ে গ্রেপ্তারে সমর্থ হয়েছে পুলিশ।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ