হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় মসজিদের আলমারি ভেঙে টাকা চুরি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় মসজিদের ভেতরে আলমারি ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন জানান, তিনি রোববার দুপুরে জোহরের আজান দেওয়ার জন্য গিয়ে দেখতে পান মসজিদ ঘরের গ্রিলের দরজার তালা ভাঙা। মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের মেম্বারের পাশে আলমারিও ভাঙা। পরে তিনি মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি জানান।

মুয়াজ্জিন মহির উদ্দিন বলেন, প্রতি জুম্মার দিনে মুসল্লিদের দানের টাকা ওঠে। এ ছাড়া মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের টাকাও ওঠে। দানের ও অনুদানের টাকা ক্যাশিয়ারের মাধ্যমে মসজিদের আলমারিতে জমা থাকে। তবে আলমারিতে কত টাকা ছিল, তা জানা নেই। দায়িত্বে থাকা ক্যাশিয়ার টাকার পরিমাণ বলতে পরবেন।

মসজিদের ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, গতকাল শনিবার তিনি হিসাব করে ৬৭ হাজার ১০০ টাকা এবং একটি কৌটায় পাঁচ টাকার কয়েন ৯০০ টাকা মসজিদের ভেতরে আলমারিতে রাখেন। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মসজিদের দরজার তালা এবং আলমারি ভেঙে কে বা কারা ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া আলমারিতে আরও কিছু এক, দুই টাকার কয়েন ছিল, চোর কয়েনগুলো নিয়ে যায়নি।

ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছিল মসজিদের দানের ও অনুদানের টাকা আগামী জানুয়ারি মাসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করা হবে। এর আগে চুরি হয়ে গেল। এ ঘটনায় তিনি সোমবার কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মসজিদের আলমারি ভেঙে টাকা চুরির ঘটনায় কমিটির ক্যাশিয়ার অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পুলিশ গিয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ