হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বন্যার্তদের মধ্যে র‍্যাবের ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদ। আজ রোববার সদর ও ফুলছড়ি উপজেলার চার শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় র‍্যাব মহাপরিচালক হারুন আর রশিদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি র‍্যাব সব সময় মানবতার সেবায় কাজ করেছে। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটে র‍্যাব দেশ ও জনগণের সঙ্গে কাজ করে আসছে।’ 

তিনি বলেন, ‘চরাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে দিশেহারা হয়েছেন। 

এ ছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসি মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। তাই র‍্যাবের পক্ষে থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা সেবা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

ত্রাণ বিতরণকালে গাইবান্ধা র‍্যাব-১৩ এর সিপিসি-৩, র‍্যাব উপ-সহকারী-পরিচালক জাকির হোসেন, পুলিশ সুপার কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ