হোম > সারা দেশ > নীলফামারী

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি, মানববন্ধনে আ. লীগ-ছাত্রলীগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ মঙ্গলবার দুপুরে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেন সাবুল, আব্দুর রউফ, পতিরাম রায়, স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আসাদুজ্জামান চিলু, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক প্রমুখ। 

বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ শাখার সভাপতি মাঈনুল আরেফিন সপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভির সঞ্চালনায় ওই মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নির্যাতনের মতো অপরাধের শামিল। তাই পত্রিকাটির সম্পাদককে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানাই।’ 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনীতিকসহ অনেক পেশাজীবী মানুষ অংশ নেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ