হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোমরাদহ রেলস্টেশনের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে ভ্রমণ করা এক যুবক লাফ দিলে রেললাইনের ২ নম্বর লাইনের সঙ্গে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ