হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে রশিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের পানবাড়ি গ্রামের লক্ষনাথেরকামাত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক রশিদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রামের বাড়ির একটি ঘরে সিলিং ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন রশিদুল ইসলাম। পরে তাঁকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ভাই ওলিয়ার রহমান বলেন, ঘরে সিলিং ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে পরে মারা যায় ছোট ভাই রশিদুল ইসলাম। 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘এক কৃষক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মৃত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাতই লাশ দাফন করবে বলে জেনেছি।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ