হোম > সারা দেশ > পঞ্চগড়

ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৮ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। আজ শুক্রবার বেলা এগারোটার দিকে এ চিত্র চোখে পড়ে।

এদিকে শুক্রবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে টানা ১০ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর আজ দিনাজপুরের কাছে স্থানটি হাতছাড়া হয়েছে পঞ্চগড়ের। সকাল ৯টায় দিনাজপুরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

এদিকে পঞ্চগড়ে গত কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা গড়ানোর পরও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এর আগে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবী মানুষদের কাজে যেতে দেখা গেছে।

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ