হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্বাস আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী হযরতপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। তাঁর মারা যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্বাস আলী গ্রামের অন্যের পুকুরে পাহাদার হিসেবে কাজ করতেন, সেখানে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘অসতর্কতার কারণে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ