হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

গ্রেপ্তার নুর ইসলাম শেখ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর ইসলাম শেখ (৭০) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর ভগ্নিপতি। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখের ছোট ভাই এবং ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর নুর ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিভিন্ন এলাকায় স্থান বদলের পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি অংশগ্রহণের অভিযোগে নুর ইসলাম শেখের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি ওই মামলায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত নুর ইসলাম শেখকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ