হোম > সারা দেশ > রংপুর

অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশের মোটরসাইকেল ছিনতাই

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে পুলিশের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্য লালমনিরহাট পুলিশ লাইনের কনস্টেবল গোলাম সরওয়ার। তিনি রোববার রাতে নিজ বাড়ি মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণ পাড়া গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

কনস্টেবল গোলাম সরওয়ারের শ্যালক বলেন, রংপুর-ঢাকা  মহাসড়কের জায়গীর ও বলদীপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে ৪ ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকাসহ একটি নতুন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা করা হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ