হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৩০) নামে আরেক যুবক।  

গতকাল রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার খলশী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জুনায়েদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার রিজু মিয়ার ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, জুনায়েদ ও আল আমিন মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা মো. হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জুনায়েদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার হয়েছে। তাঁর সঙ্গে থাকা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ