হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট ২: লাঙ্গলের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট–২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচন বর্জন করতে বলে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় জিডি করেন লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, একই দিন ভোরে আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

দেলোয়ার হোসেন দাবি করেন, আজ বৃহস্পতিবার ভোরে ফজরের আজান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পথের পাশে বাঁশঝাড়ে ওত পেতে থাকা মুখোশ পড়া ৩–৪ জন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাঁকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাঁকে ছেড়ে দিয়ে দ্রুত সড়ে যান দুর্বৃত্তরা। 

পরে দেলোয়ার হোসেনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় জিডি করেছেন তিনি। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী থানায় জিডি করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ