হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা চক্রের সদস্য মোশারফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার তালুকরহিমাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন ওই ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কথিত জিনের বাদশার চক্রের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২০১২ সালে প্রতারণার মামলা হয়। ওই মামলায় সিরাজগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা দেন। রায়ের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাতে থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রাম থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ছয় বছরের সাজার পর আসামি মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জিনের বাদশা প্রতারণায় তার বিরুদ্ধে মামলা হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ